Monday, May 25, 2015

কোণ


কোণ
দুইটি রেখা পরস্পর ছেদ করলে কোণের সৃষ্টি হয়।
কোণ মূলত তিন প্রকার।যথা-
১।সমকোণ
২।সূক্ষ্মকোণ
৩।স্থূলকোণ
সমকোণঃকোণের মান ৯০ ডিগ্রি হলে সমকোণ।

সূক্ষ্মকোণঃকোণের মান ৯০ ডিগ্রি এর কম হলে।

স্থূলকোণঃকোণের মান ৯০ ডিগ্রি এর বেশি হলে।

#পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি।

#সম্পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০
ডিগ্রি।

#বিপ্রতীপ কোণঃ

বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
#একান্তর কোণঃ

একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়।
#অনুরূপ কোণঃ
অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
#অন্তস্থ কোণঃ


 অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।
#সরল কোণঃএকটি সরলরেখায় যে কোণ উৎপন্ন হয়। কোণের মান দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।

Sunday, May 24, 2015

বিন্দু,রেখা,রেখাংশ ও রশ্মি


বিন্দু,রেখা,রেখাংশ ও রশ্মি
বিন্দুঃ যার দৈর্ঘ্য,প্রস্থ ও বেধ(উচ্চতা) নাই,শুধু অবস্থান আছে,তাকে বিন্দু বলে।

রেখাঃ যার দৈর্ঘ্য আছে,প্রস্থ ও বেধ(উচ্চতা) নাই।অনেকগুলো বিন্দু একত্রে পাশাপাশি বসে রেখা তৈরী করে।উল্লেখ্য যে রেখার কোন প্রান্তবিন্দু নেই।

রেখাংশঃ যার দৈর্ঘ্য আছে,প্রস্থ ও বেধ(উচ্চতা) নাই।অনেকগুলো বিন্দু একত্রে পাশাপাশি বসে রেখা তৈরী করে।উল্লেখ্য যে রেখার দুইটি প্রান্তবিন্দু আছে।

রশ্মিঃ যার দৈর্ঘ্য আছে,প্রস্থ ও বেধ(উচ্চতা) নাই।অনেকগুলো বিন্দু একত্রে পাশাপাশি বসে রেখা তৈরী করে।উল্লেখ্য যে রেখার একটি প্রান্তবিন্দু আছে।
উল্লেখ্য যে রেখা সরল রেখা ও বক্র রেখা হতে পারে।
সরল রেখাঃ

বক্র রেখাঃ



চতুর্ভূজ


চতুর্ভূজ
চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভূজ বলে।

চতুর্ভূজের প্রকারভেদ-
#আয়তক্ষেত্র
#সামান্তরিক
#বর্গ
#রম্বস
#ট্রাপিজিয়াম
আয়তক্ষেত্রঃ প্রত্যেক কোণ সমকোণ এবং বিপরীত বাহুদ্বয় সমান।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=দৈর্ঘ্য*প্রস্থ
আয়তক্ষেত্রের পরিসীমা=২*(দৈর্ঘ্য+প্রস্থ)
সামান্তরিকঃ বিপরীত কোণদ্বয় ও বিপরীত বাহুদ্বয় সমান।

সামান্তরিকের ক্ষেত্রফল=দৈর্ঘ্য*প্রস্থ
সামান্তরিকের পরিসীমা=২*(দৈর্ঘ্য+প্রস্থ)
বর্গঃ প্রত্যেক কোণ সমকোণ এবং প্রত্যেক বাহু সমান।

বর্গের ক্ষেত্রফল=(বাহু)
বর্গের পরিসীমা=৪*বাহু
রম্বসঃ বিপরীত কোণদ্বয় সমান ও প্রত্যেক বাহু সমান।

রম্বসের ক্ষেত্রফল=(বাহু)
রম্বসের পরিসীমা=৪*বাহু

ট্রাপিজিয়ামঃ প্রত্যেক বাহু ও প্রত্যেক কোণ অসমান।

*চতুর্ভূজে চারটি বাহু ও চারটি কোণ থাকে।এই চার কোণের

সমষ্টি চার সমকোণ বা ৩৬০ ডিগ্রি।

TRIANGLE


ত্রিভুজ সম্পর্কে প্রাথমিক ধারণা

তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।
বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার।যথাঃ

১.সমবাহু ত্রিভুজ।
২.সমদ্বিবাহু ত্রিভুজ।
৩.বিষমবাহু ত্রিভুজ।
১.সমবাহু ত্রিভুজঃ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে।

২.সমদ্বিবাহু ত্রিভুজঃ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

৩.বিষমবাহু ত্রিভুজঃ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।


আবার,কোণভেদে ত্রিভুজ তিন প্রকার।যথাঃ
১.সমকোণী ত্রিভুজ।
২.স্থূলকোণী ত্রিভুজ।
৩.সূক্ষ্মকোণী ত্রিভুজ।
১.সমকোণী ত্রিভুজঃ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে।

২.স্থূলকোণী ত্রিভুজঃ যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ অর্থাৎ সমকোণ এর চেয়ে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।


৩.সূক্ষ্মকোণী ত্রিভুজঃ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ থাকে ।এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পীথাগোরাসের উপপাদ্য অনুসারে-
(অতিভূজ)=(ভূমি)+(লম্ব)

ত্রিভূজের ক্ষেত্রফল=১/২(ভূমি*উচ্চতা)


ত্রিভূজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
বি.দ্রঃ শীঘ্রই ত্রিভুজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রকাশ করা হবে ইনশাল্লাহ্‌।  

Thursday, May 7, 2015

বিভাজ্য সংক্রান্ত সমস্যা


বিভাজ্য সংক্রান্ত সমস্যা
১।৮৪ ও ১২ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য(৮৪ ও ১২ সহ)?
ক.১৮টি    খ.১৯টি    গ.২০টি    ঘ৮টি
সমাধানঃ
৮৪ ও ১২ এর মধ্যে বিভাজ্য সংখ্যা(৮৪ ও ১২ সহ)        
                        ={(৮৪-১২)/৪}+১
                        =(৭২/৪)+১
                        =১৮+১
                        =১৯
সঠিক উত্তর খ
২।৮৪ ও ১২ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য(৮৪ ও ১২ বাদে)?
ক.১৭টি    খ.১৮টি    গ.১৯টি    ঘ২০টি
সমাধানঃ
৮৪ ও ১২ এর মধ্যে বিভাজ্য সংখ্যা(৮৪ ও ১২ বাদে)
                        ={(৮৪-১২)/৪}-১
                        =(৭২/৪)-১
                        =১৮-১
                        =১৭
সঠিক উত্তর ক
৩।২৫৫ থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি ৯,১৫,২৫ দ্বারা
নিঃশেষে বিভাজ্য?
ক.২৫    খ.৩০   গ.৩৫     ঘ.৪০
সমাধানঃ
৯,১৫,২৫ সংখ্যা তিনটি বিভাজ্য হবে এদের ল.সা.গু দ্বারা
৯,১৫,২৫ এর ল.সা.গু=২২৫
২৫৫ থেকে বিয়োগ করতে হবে=২৫৫-২২৫
                    =৩০
সঠিক উত্তর খ
৪।১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯,১৫,২৫ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে?
ক.২৫   খ.২৭    গ.২৮   ঘ.২৯
সমাধানঃ
৯,১৫,২৫ সংখ্যা তিনটি বিভাজ্য হবে এদের ল.সা.গু দ্বারা
৯,১৫,২৫ এর ল.সা.গু=২২৫
১৯৭ এর সাথে যোগ করতে হবে=২২৫-১৯৭
                      =২৮
সঠিক উত্তর গ
৫।১২,৫১,২৪৩ সংখ্যা তিনটিই কত দ্বারা বিভাজ্য হবে?
ক.২     খ.৩    গ.৪   ঘ.৫
সমাধানঃ
১২,৫১,২৪৩ সংখ্যা তিনটি  বিভাজ্য হবে এদের গ.সা.গু দ্বারা
১২,৫১,২৪৩ এর গ.সা.গু =৩

সঠিক উত্তর খ। 

Saturday, May 2, 2015

FACTORS(উৎপাদক)


উৎপাদক
উৎপাদক MCQ সমস্যা।অপশন থেকে সহজেই উত্তর বের করা।একই নিয়মে সকল সমস্যার সমাধান।
যেমন-
১।2x2+x-15 এর উৎপাদক কোনটি?(২৪ তম বিসিএস)
 ক।(x+3)(2x-5) খ।(x-3)(2x-5)
 গ।(x-3)(2x+5) ঘ।(x+3)(2x+5)
সমাধানঃ
ক এর মান যাচাই
(x+3)(2x-5)
=2x2-5x+6x-15
=2x2+x-15(প্রশ্নের সাথে মিলে গেছে)
তাই সঠিক উত্তর ক।
ক এ উত্তর পেয়ে গেছি তাই খ,গ ও ঘ এর মান যাচাই এর দরকার নাই।
প্রশ্নের অপশন দুটো গুন করলে প্রশ্নের সাথে মিলে গেলে সেটিই হবে উত্তর।
২।x2+2xy-2y-1 এর উৎপাদক কত?(নৌপরিবহন মন্ত্রণালয় ওপ্রতিরক্ষা মন্ত্রালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৩)
 ক।(x+y+1)(x-1) খ।(x+2y+1)(x+1) 
 গ।(x+y+1)(x+1) ঘ।(x+2y+1)(x-1)
সমাধানঃ
ক এর মান যাচাই
(x+y+1)(x-1)
=x2-x+xy-y+x-1
=x2+xy-1(প্রশ্নের সাথে মিলে নাই)
তাই ক উত্তর হবে না।
খ এর মান যাচাই
(x+2y+1)(x-1)
=x2-x+2xy-2y+x-1
=x2+2xy-2y-1(প্রশ্নের সাথে মিলে গেছে)
তাই সঠিক উত্তর খ।
খ এ উত্তর পেয়ে গেছি তাই গ ও ঘ এর মান যাচাই এর দরকার নাই।
৩।-4a2+23a+6 এর উৎপাদক কোনটি?(অর্থ মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক নিয়োগ ২০০৯)
 ক।(6-a)(4a+1) খ।(a-6)(4a+1)
 গ।(a-6)(4a-1) ঘ।(6-a)(4a-1)
সমাধানঃ
ক এর মান যাচাই
(6-a)(4a+1)
=24a+6-4a2-a
=-4a2+23a +6(প্রশ্নের সাথে মিলে গেছে)
তাই সঠিক উত্তর ক।
ক এ উত্তর পেয়ে গেছি তাই খ,গ ও ঘ এর মান যাচাই এর দরকার নাই।

৪।উৎপাদকে বিশ্নেষণ করঃx2-2ax+(a+b)(a-b)(উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০০৭)
ক।(x-a+b)(x+a-b)   খ।(x-a-b)(x-a+b) 
গ।(x+a-b)(x-a-b)   ঘ।(x+a+b)(x-a-b)
সমাধানঃ
ক এর মান যাচাই
(x-a+b)(x+a-b)
=x2+ax-bx-ax-a2+ab+bx+ab-b2
=x2+2ab+a2-b2
=x2+2ab+(a+b)(a-b)
খ এর মান যাচাই
(x-a-b)(x-a+b)
=x2-ax+bx-ax+a2-ab-bx+ab-b2
=x2-2ax+a2-b2
= x2-2ax+(a+b)(a-b)(প্রশ্নের সাথে মিলে গেছে)
তাই সঠিক উত্তর খ।
প্রশ্নের অপশনে একটি উৎপাদকের মান দেওয়া থাকলে-
নিম্নের নিয়ম অনুসারে সকল সমস্যার সমাধান করা যায়-
৫।a3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?(গণর্পূত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ২০১১)
ক।(a+2)   খ।(a-2)   গ।(a+1)  ঘ।(a-1)
সমাধানঃ
একটি উৎপাদক দেওয়া থাকলে মান যাচাই করতে হবে।
ক এর মান যাচাই
ধরি,a+2=0
  বা,a=-2
প্রশ্নে মান বসিয়ে
(-2)3-21*(-2)-20
=-8+42-20
=14
খ এর মান যাচাই
ধরি,a-2=0
  বা,a=2
প্রশ্নে মান বসিয়ে
(2)3-21*(2)-20
=8-42-20
=-৫৪
গ এর মান যাচাই
ধরি,a+1=0
বা,a=-1
প্রশ্নে মান বসিয়ে
(-1)3-21*(-1)-20
=-1+21-20
=0(শূন্য হয়েছে)
তাই সঠিক উত্তর গ।
বি.দ্রঃইনশাল্লাহ শীঘ্রই আর ও অনেক সমস্যার সহজ সমাধান আসছে।

কপিরাইট©মোহাম্মদ আলী

মান নির্ণয়(MCQ)

http://earnormakemoney.blogspot.com/
মান নির্ণয়(MCQ)
অপশন দেখে সহজেই উত্তর

কোন সমীকরণের মান নির্ণয় করতে বললে-
চারটি অপশন এর প্রতিটি মান সমীকরন এর বাম দিকে বসিয়ে দেখতে হবে ডান দিকের সাথে মিলে যায় কি না।যে মানটি মিলে যাবে সেটিই হবে সঠিক উওর।
মান নির্ণয়ের অসংখ্য নিয়ম আছে যা আয়ও করা অনেক কঠিন।
এভাবে যেকোন সমীকরন এর সঠিক উওর বের করা যায়।কিন্তু প্রাকটিস করে সম্পূর্ন কাজটি খুব দ্রুত করার অভ্যাস করতে হবে।এক সময় মুখে মুখেই করতে পারবেন।
এভাবে যেকোন মান নির্ণয় এর সমাধান করা যায়।
১।4a2+11a+6=0 হলে a=?(পোস্ট মাস্টার নিয়োগ ২০১০)
ক।-2    খ।-0.75     গ।2    ঘ।0.75
সমাধানঃ
ক এর মান যাচাই
a=-2 বসিয়ে
4(-2)2+11(-2)+6=0
বা,16-22+6=0
বা,22-22=0
বা,0=0(বামপক্ষ,ডানপক্ষ মিলে গেছে)
তাই সঠিক উত্তর ক।



২।(3/x)+4/(x+1)=2 হলে,x এর মান-(35 ৩ম বি.সি.এস)
ক।1   খ।2    গ।3    ঘ।4
সমাধানঃ
ক এর মান যাচাই
X=1 বসিয়ে
3/x+4/x+1=2
বা,(3/1)+4/(1+1)=2
বা,3+(4/2)=2
বা,3+2=2
বা,5=2(বামপক্ষ,ডানপক্ষ মিলে নাই)
খ এর মান যাচাই
X=2 বসিয়ে
3/x+4/x+1=2
বা,(3/2)+4/(2+1)=2
বা,(3/2)+4/3=2
বা,17/6=2(বামপক্ষ,ডানপক্ষ মিলে নাই)
গ এর মান যাচাই
X=3 বসিয়ে
3/x+4/x+1=2
বা,(3/3)+4/(3+1)=2
বা,(3/3)+4/4=2
বা,1+1=2
বা,2=2(বামপক্ষ,ডানপক্ষ মিলে গেছে)
তাই সঠিক উত্তর গ।
গ তে উত্তর পেয়ে গেছি।তাই ঘ এর মান যাচাই এর দরকার নাই।
৩।x3-0.001=0 হলে,x2 এর মান-(35 ৩ম বি.সি.এস)
ক।100   খ।1/10    গ।10    ঘ।1/100
সমাধানঃ
ক এর মান যাচাই
x2=100 হলে x=100=10
x=10 বসিয়ে
(10)3-0.001=0
বা,1000-0.001=0
বা,999.999=0(বামপক্ষ,ডানপক্ষ মিলে নাই)
খ এর মান যাচাই
x2=1/10 হলে x=1/10
x=10 বসিয়ে
(1/10)3-0.001=0
1/(1010)-0.001=0(বামপক্ষ,ডানপক্ষ মিলে নাই)
গ এর মান যাচাই
x2=100 হলে x=10
x=10 বসিয়ে
(10)3-0.001=0
বা,1010-0.001=0(বামপক্ষ,ডানপক্ষ মিলে নাই)
ঘ এর মান যাচাই
x2=1/100 হলে x=1/100=1/10
x=10 বসিয়ে
(1/10)3-0.001=0
বা,1/1000-0.001=0
বা,0.001-0.001=0
বা,0=0(বামপক্ষ,ডানপক্ষ মিলে গেছে)
তাই সঠিক উত্তর গ।
৪।x-y=2 এবং xy=24 হলে,এর x এর ধনাত্মক মানটি-(35 ৩ম বি.সি.এস)
ক।3   খ।4    গ।5    ঘ।6
সমাধানঃ
ক এর মান যাচাই
X=3 হলে 3-y=2 বা,y=1
X=3 হলে 3y=24 বা,y=8
খ এর মান যাচাই
X=4 হলে 4-y=2 বা,y=2
X=4 হলে 4y=24 বা,y=6
গ এর মান যাচাই
X=5 হলে 5-y=2 বা,y=3
X=5 হলে 5y=24 বা,y=24/5
ঘ এর মান যাচাই
X=6 হলে 6-y=4 বা,y=4
X=6 হলে 6y=24 বা,y=4(উভয় y এর মান একই হয়েছে)
তাই সঠিক উত্তর ঘ।
বি.দ্রঃইনশাল্লাহ শীঘ্রই আর ও অনেক সমস্যার সহজ সমাধান আসছে।


কপিরাইট©মোহাম্মদ আলী